1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও সাংস্কৃতিক কনসার্ট 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রি.উদযাপন উপলক্ষে র‍্যালি,সংক্ষিপ্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় পৌরশহরের হ্যালিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। ‌র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, কৃষি অফিসার শহীদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, থানার(ওসি)তদন্ত রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, তারেক মাহমুদ ও মো.হাবিব, মো: ওয়াকিল ও মো.জসিম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রদক্ষিণ শেষে র‍্যালিটি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও অনুষ্ঠানের কর্মসূচির বর্ণনা দেন। শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com