1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় তৈরি হতো ইয়াবা, কেমিস্টসহ গ্রেফতার ২ সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট, উৎপাদনে যুক্ত ৫৫ মেগাওয়াট ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আমতলীতে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, হুইলচেয়ার, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১ রায়গঞ্জে চালের মিল ও পাইকারি দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন, হুইল চেয়ার ও সাইকেল বিতরণে ব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই কারখানায় নকল পণ্য তৈরী মালিককে ১ লাখ টাকা জরিমানা নকল টাইলস ক্লিনার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

তাড়াশে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামীর মারপিটে দুই গৃহবধু মৃত্যুর অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামীর মারপিটে দুই গৃহবধু মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

 

 

 

 

 

 

সোমবার (৩ আগষ্ট) সকালে খিচুরি রান্না ভালো না হওয়ায় স্বামীর মারপিটে মোছা. সালমা খাতুন (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। অপরদিকে যৌতুকের দাবিতে মোছা. মীম খাতুন (১৬) নামে নববধুকে হত্যার পর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

 

 

 

 

 

 

 

নিহত সালমা খাতুন উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের খুকনিপাড়ার মো. আব্দুল জলিলের স্ত্রী ও নিহত মোছা. মীম খাতুন তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের মো. হাসেম আলীর স্ত্রী।

 

 

 

 

 

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে খিচুরি রান্না করেন সালমা খাতুন। কিন্তু খিচুরির স্বাদ মন মতো না হওয়ায় স্বামী আব্দুল জলিল স্ত্রীর সাথে বাকবিতন্ডায় জরান। পরে স্ত্রীকে মারধরও করেন। পরে সালমাকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 

 

 

 

 

 

 

অপরদিকে ৫ মাস আগে হাসেম আলীর সঙ্গে বিয়ে হয় মীমের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী হাসেম আলী স্ত্রীকে মানসিক এবং শারিরিক নির্যাতন করে আসছিল। রবিবার রাত ১২টার দিকে স্বামী হাসেম আলীর সাথে স্ত্রী মীম খাতুনের ঝগড়া বাধে। গভীর রাতে হাসেম আলী সবাইকে জানান, মীম গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন।

 

 

 

 

 

 

 

নিহত মীমের বাবা মো. ফিরোজ আহম্মেদ অভিযোগ করে বলেন, যৌতুকের দাবীতে তাঁর মেয়েকে হত্যা করেছে। পরে মীমের মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার বলে প্রচারনা চালাচ্ছেন।

 

 

 

 

 

 

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দু গৃহবুধরই পরিবার তাঁদের মৃত্যুর কারণকে আত্মহত্যার বলে দাবী করেছেন। এজন্য তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com