1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৪১ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের একজন আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।

জানা গেছে, মজনু পারভেজ ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে ওভাবের তাড়নায় উভয়ের মধ্যে  ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হয় মজনু পারভেজ। ৭ দিন আগে রোকসানা খাতুন  স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি।

গতকাল বিকালে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার চিঠি বাড়িতে দিয়ে গেলে। এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগতেন। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ প্রস‌ঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জিয়াউর রহমান জানান,  মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com