1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

তাড়াশে মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) ভোর থেকেই জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা পৌর শহরের দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে সমেবেত হন। এর পর সকাল ১০ টায় জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদি মৎস্য দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীর অংশ গ্রহনে সমাবেশটি উৎসবমূখর হয়ে ওঠে। জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ।
শেষে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com