1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

তাড়াশে মুদি দোকানদারের ১ মাসের বিদ্যূৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৪১ Time View

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে মুদি দোকানদারের ১ মাসের বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ অস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক হয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে। জানা যায়, তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা  মো: নজিবর রহমানের ছেলে মো: আব্দুল হাকিম পেশায় একজন মুদির দোকানদার। আজ রবিবার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যূতের একজন বিলিং সহকারী। বিল হাতে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ বিল দেখে তিনি আশ্চার্যান্বিত হয়ে যান। এ প্রসঙ্গে মো: আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যূতের তাড়াশ জোনাল অফিসে ফোন  করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ খবর লেখা পর্যন্ত মো: আব্দুল হাকিম বলেন, তাড়াশ জোনাল অফিস থেকে লোক বিলের কপি সংশোধন করে দিয়ে গেছেন।

তাড়াশ পল্লীবিদ্যূতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শামসুজ্জামান বলেন, এটি মূলত: প্রিন্ট মিসটেক। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com