1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল তরুণীর মরদেহ শাহজাদপুরে সুতা-কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চুয়াডাঙ্গায় বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন আদালত সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুলের পাসের হার ৫২.২৪%, জিপিএ-৫ পেল ৪ জন ২০ শিক্ষক, দাখিল পরীক্ষার্থী ১২—পাস করেনি একজনও ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি ও প্রতারক চক্রের ‘গডফাদার’ আকাশ গ্রেপ্তার রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ জনকে জরিমানা মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩

তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুলের পাসের হার ৫২.২৪%, জিপিএ-৫ পেল ৪ জন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টিতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২.২৪ শতাংশ।

 

 

বিজ্ঞান ও মানবিক বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পাওয়া চার কৃতি শিক্ষার্থী হলো— নুসাইবা হক,তৌহিদা পারভীন তন্বী, সুস্মিতা রানী মাহাতো, এবং অনামিকা উরাও।

 

 

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৩৫ জন শিক্ষার্থী।

 

 

কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলেই এই সাফল্য এসেছে। তবে ফলাফলের শতভাগ সাফল্য অর্জনে এবং শিক্ষার সার্বিক মান আরও বাড়াতে আগামীতে বিশেষ একাডেমিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

 

 

এদিকে কৃতি শিক্ষার্থীদের এমন চমৎকার ফলাফলের খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com