1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

তাড়াশে প্রান্তিক খামারীর১০০মুরগি মেরে ফেলল দুর্বৃত্তরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৮ Time View

শাহ্ আলম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় কর্নঘোষ গ্রামে প্রান্তিক খামারীর একটি পোল্ট্রি ফার্মে দুর্বৃত্তদের হামলায় প্রায় ১০০টির বেশি মুরগি মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুশরা লেয়ার এন্ড পোল্ট্রি ফার্মে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রবেশ করে অজ্ঞাত উপায়ে মুরগিগুলো মেরে ফেলে। খামারের শ্রমিক মো. শেখ ফরিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ফার্মে কাজ করছি। সংসার চলে এখানকার আয় দিয়েই। প্রতিদিনের মতো গতকালও রাতে মুরগির যত্ন নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ৩টার দিকে মুরগির চিৎকার শুনে দৌড়ে যাই। এসময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পরে একে একে মুরগিগুলো মারা যেতে শুরু করে।”

খবর পেয়ে খামারের মালিক মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি—দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রান্তিক খামারীদের জীবিকা ধ্বংসের এমন ঘটনা উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com