1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে পরকীয়া নিয়ে ব্যতিক্রমী সমাধান: প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ছেলেকে হত্যা ও বাবার পা কেটে ফেলার হুমকির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গাবখান-ধানসিঁড়িতে আন্তর্জাতিক ইকো-ট্যুরিজম হাবের অনুমোদন নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, আখতার হোসেন ভূঞাপুরে আমুলা-নিকলা বিলে মৎস্য দপ্তরের অভিযান : শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি  নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

তাড়াশে পরকীয়া নিয়ে ব্যতিক্রমী সমাধান: প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে। পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে উত্তেজনা বা সংঘর্ষে না জড়িয়ে শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই তাদের বিয়ের ব্যবস্থা করেন স্বামী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আমবাড়িয়া গ্রামের বাসিন্দা সেলিম রেজার স্ত্রী সুমাইয়া পারভীন (২৫)-এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূয়াট গ্রামের আউয়াল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮)-এর দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় বলে জানা গেছে। এরপর থেকে নিয়মিত যোগাযোগ চলতে থাকায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

স্থানীয়দের দাবি, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে সেলিম রেজা বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি পুনরায় বাড়িতে ফিরে এসে নিজের ঘরে স্ত্রী ও আসাদুল ইসলামকে একসঙ্গে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। একপর্যায়ে পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সেলিম রেজা বৈবাহিক সম্পর্কের ইতি টেনে স্ত্রীকে তার পছন্দের ব্যক্তির সঙ্গে নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয়দের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে সুমাইয়া পারভীন ও আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। পরদিন সকালে নবদম্পতিকে নিজ দায়িত্বে গন্তব্যের উদ্দেশ্যে বিদায় করে দেন সেলিম রেজা বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। ঘটনার রাতে বিষয়টি প্রকাশ্যে এলে উভয় পক্ষের সম্মতিতে সামাজিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় আমবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com