1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত শেষ সময়ে গোল করে তুরস্কের জয়, পরাজয়েও নকআউট নিশ্চিত যুক্তরাষ্ট্রের হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরা আজ  কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

তাড়াশে নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডের ফোন নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবির অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে নির্বাহী অফিসার ও এসিল্যান্ড তাড়াশ ‘ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। 

আজ বুধবার (২৩ এপ্রিল ) দুপুরে ২ টার দিকে পোস্ট করা ওই বার্তায় বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি যে, নির্বাহী অফিসার ও এসিল্যান্ড অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। বুধবার থেকে ক্লোন নম্বর দিয়ে কল করে নির্বাহী অফিসার ও এসিল্যান্ড অফিসের নাম বলে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা চাওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমি সবাইকে যাচাই না করে কারও সঙ্গে কোনো লেনদেন না করার অনুরোধ করছি।’

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল ইসলাম জানান, এসিল্যান্ড না থাকায় নতুন এসিল্যান্ড পরিচয় দিয়ে ও আমার অফিসের নাম্বার ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ের কাছে প্রতারক চক্র টাকা চাইছে।

তিনি জানান, এ সংক্রান্ত ৫-৬টি অভিযোগ তাড়াশ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাকে জানিয়েছে।
বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জিয়াউর রহমান জানান, নির্বাহী অফিসার (ইউএনও) তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com