1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

তাড়াশে নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

নাশকতা মামলার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

রোববার (২৫ মে ) সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার মাঝদক্ষিনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।গ্রেফতার কৃত আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও মাঝদক্ষিনা গ্রামের মো. মো. কলিমুদ্দিন মাষ্টারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নাশকতার মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। আর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিনা এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামীলীগ নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতার মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবত পালাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাকে গ্রেফতার করা হয়।  সোমবার সকালে গ্রেফতারকৃতকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com