1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

তাড়াশে তিন যৌনকর্মী সহ শ্রমিক লীগ নেতা আটক :অভিযুক্তরা বলছেন তারা নৃত্য শিল্পী

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৫ Time View

সাব্বির মির্জা (তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে যৌনকর্মী সন্দেহে তিন নারী সহ এক শ্রমিক লীগ নেতা কে আটক করেছে তাড়াশ থানার পুলিশ। অপর দিকে অভিযুক্তরা বলছেন, তারা নৃত্য শিল্পী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার  (১৭ জুন) বিকেলে উপজেলার মান্নান নগর বাজারে। তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের কে বর্তমানে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর অভিযোগ পেয়ে, তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু করের নেতৃত্বে পুলিশ মান্নান নগরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা (৫০), নাটোরের লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩), নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার লতুবদি গ্রামের সোনিয়া (২৩) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মীম (১৯) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা   বাসা ভাড়া নিয়ে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহ ব্যবসা করছিলেন। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের কে ঘটনাস্থল থেকে আটক করে। অপরদিকে অভিযুক্ত সম্পা আক্তার উপস্থিত সাংবাদিকদের বলেন, তারা যৌনকর্মী নয়, নৃত্য শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নাচগান পরিবেশন করে থাকেন। মিথ্যা অভিযোগে পুলিশ তাদের তুলে এনে সম্মানহানী করেছেন। নাম প্রকাশ না করার শর্তে মান্নান নগরের একাধিক ব্যবসায়ী বলেন, শ্রমিক লীগ নেতা মাসুদ রানা মূলত: একজন নারী কারবারি। সে বিভিন্ন এলাকা থেকে মেয়ে ভাড়ায় এনে টাকার বিনিময়ে এখানে দেহব্যবসায় লিপ্ত করায়। তারা কেউ শিল্পী নয়। প্রতি রাতেই বিভিন্ন এলাকার অপরিচিত লোকজনের আনাগোনা করতে দেখা যায়। তাদের এহেনো অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছেন।

তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে আটক করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com