1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরুলুট

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

 

সাব্বির মির্জা, তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে।শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে ‌।

এলাকাবাসী সূত্রে জানা যায়,তাড়াশ সদর ইউনিয়নের বৃ পাচান গ্রামের মৃত: ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয় ‌।মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ীর এ সময় বাড়ির গেট ভেঙে বাড়ীতে থাকা শাহিয়াল জাতের গাভী লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা । এ সময় গৃহকর্তা দুলাল হোসেন টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে, ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হোন। পরে লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুলালের ভাতিজা রিপন জানান, মাথা ও কানে ৩৩ টা সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, এখন ও কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com