
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকয়া দিঘী গ্রামে কৃষক সোহেল রানার বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে তার গোয়াল ঘরে ঢুকে দুর্ধর্ষ এই চুরি সংঘটিত হয়।
ভুক্তভোগী কৃষক জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনায় কৃষক পরিবারটি চরম হতাশায় ভুগছে, কারণ গরুগুলোই ছিল তাদের আয়ের প্রধান উৎস।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।