1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম

তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে জয় কুমার আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১২ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক যুবককে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

সোমবার রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা ও শঙ্কর ঘোষের ছেলে।

জানা গেছে, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠ ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা এলাকা উত্তপ্ত হয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘন্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া জয় কুমার ঘোষ কে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জয় কুমার কে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com