1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

তাড়াশের মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ দুই বছর ধরে তালাবদ্ধ থাকা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র অবশেষে উদ্বোধনের মাধ্যমে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার জুমআ নামাজের আগে ৬৪, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন।

জানা গেছে, প্রায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে নির্মিত এই আধুনিক মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শেষ হয় দুই বছরেরও বেশি আগে। তবে নানা জটিলতায় এতদিন এটি তালাবদ্ধ থাকায় কোনো মুসল্লী বা সাধারণ মানুষ প্রবেশ করতে পারেননি। শুরু হয়নি নিয়মিত নামাজ আদায়ও। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল এবং বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে প্রশাসন নড়েচড়ে বসে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যোগে খতিব, মুয়াজ্জিন ও খাদেমসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি মসজিদটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নামাজ আদায়ের উপযোগী করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, “ নির্মিত এই মডেল মসজিদ জনগণের কল্যাণে ব্যবহারের জন্যই। দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল। এখন থেকে নিয়মিত নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম চলমান থাকবে বলে আশা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদ্য সাবেক উপজেলা বিএনপি সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান এবং খতিব ইমদাদুল হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার।

এদিকে দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায়ের সুযোগ পেয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। আলহাজ নজরুল ইসলাম, আজাদ আলী, মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কাস আলী ও শহিদুল ইসলামসহ শতাধিক মুসল্লি এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত মসজিদটি চালু করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com