1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

তাড়াতে প্রতিবন্ধী উপকার ভোগীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৬ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ )প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে বে-সরকারী সংস্থা পরিবর্তনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী উপকার ভোগীদের মাঝে সহায়ক উপকরণ হুইলচেয়ার, ক্রাচ ও ছাগল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, প্রতিবন্ধী উপকার ভোগীদের মাঝে ৯টি হুইলচেয়ার, ৫ জোড়া ক্রাচ ও ২০টি ছাগল বিতরণ করেন।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল হক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মদ, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপ-পরিচাললক রোখসানা খাতুন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় হুইল চেয়ার পাওয়া উলিপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি আরশেদুল ইসলাম বলেন, আমি চলতে ফিরতে পারি না। নিজেকে খুব অসহায় মনে হয়। এই হুইলচেয়ারটি চলা ফেরা‌তে আমাকে অনেকটা সহায়তা করবে। বিনসাড়া গ্রামের উপকার ভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি অত্যন্ত দরিদ্র বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। অতি কষ্টে জীবন-যাপন করি। পরিবর্তন থেকে পাওয়া ২টি ছাগল লালন পালন করলে আমার কিছুটা আর্থিক স্বচ্ছলতা আসবে। এ জন্য তারা বে-সরকারী সংস্থা পরিবর্তনের প্রতি বি‌শেষ  কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com