1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ড. ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

জাতীয় সংকট থাকলেও আন্তর্জাতিক সংকচ আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তুলনায় হাজারগুণ ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

 

 

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ক্রাইসিস তো আছেই, তবে আন্তর্জাতিক ক্রাইসিস তার চেয়েও অনেক বেশি। তারপরও অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান। তবে দেশ এভাবে চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য আরও কিছুটা কমানো প্রয়োজন।

 

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত অনুসরণ করা ছাড়া সরাসরি বিরোধিতা করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না।

 

 

 

 

 

শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, নতুন নতুন কর্মসূচি দেওয়ায় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার একটি হুমকিতে অনেক নিরীহ মানুষ জেলে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন। হয়তো বাইরে ছিল, কিন্তু এই হুমকির পর থেকেই তাদের জেলে যাওয়া শুরু হয়েছে, বলেন তিনি।

 

 

পরে কাদের সিদ্দিকী প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com