1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

টেকনাফে সাংবাদিকের ওপর হামলা-ভাঙচুর, গ্রেপ্তারের দাবি বিএমইউজের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮ Time View

 

 

 

মোহাম্মদ হোসাইন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে গেলে একদল সন্ত্রাসী ও ডাকাত চক্রের সদস্য অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলার সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

সাংবাদিকদের ওপর এ ধরনের হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁদের মতে, সত্য প্রকাশে বাধা দিতেই একটি স্বার্থান্বেষী চক্র বারবার সংবাদকর্মীদের টার্গেট করছে।

 

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com