1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View
স্পোর্টস ডেস্ক

 

 

ক্রিকেটবিশ্ব আগে কখনো এমন টি-টোয়েন্টি ম্যাচ দেখেনি। চার-ছক্কার ধুমধাড়াক্কা সংস্করণে একই ম্যাচে ৩টি সেঞ্চুরির পাশাপাশি এবার দেখা মিলল রেকর্ড ৫১টি ছক্কার! আমেরিকার মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটর ম্যাচে এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের মধ্যকার লড়াইটি টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ও অবিশ্বাস্য এক ম্যাচ হিসেবে রূপ নিয়েছে।

 

 

ওকল্যান্ডের কোলাইসিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডমের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান এমআই নিউইয়র্কের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। টুর্নামেন্টের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে মাত্র ৩১ বলে শতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। পুরানের এই অতিমানবীয় ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৬৬ রানের পাহাড়সম পুঁজি খাড়া করে নিউ ইয়র্ক।

 

২৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দমে যায়নি ওয়াশিংটন ফ্রিডম। দলের দুই টপ অর্ডার ব্যাটার স্টিভেন স্মিথ ও আন্দ্রিস গাউসের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ম্যাচটি নিজেদের করে নেয় তারা। পুরানের বিস্ফোরক ইনিংসকে আড়ালে ফেলে এই দুই ব্যাটারের বিধ্বংসী জুটিতে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে ২৭০ রান তুলে ফেলে ওয়াশিংটন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত রান তাড়া করে জেতার সবচেয়ে বড় রেকর্ড।

 

ম্যাচটিতে দুই দল মিলিয়ে মোট ৫১টি ছক্কা হাঁকান, যা টি-টোয়েন্টি সংস্করণের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড। ওকল্যান্ডের মাঠে উপস্থিত দর্শকেরা যেন চার আর ছক্কার এক অবিশ্বাস্য মহোৎসব উপভোগ করলেন। নিকোলাস পুরানের রেকর্ড গড়া শতক বৃথা গেলেও স্মিথ ও গাউসের ব্যাটে ভর করে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এক নতুন ইতিহাস লিখল ওয়াশিংটন ফ্রিডম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com