1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নারীদের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার – ড.জিয়াউদ্দিন হায়দার  বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে ৪৯ বিজিবি চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে  সংসার চলে আব্দুল আলিমের নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত দুধ খাঁটি নাকি ভেজাল? চিনে নিন সহজ উপায়ে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১২ Time View

 ডেস্ক

 

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও স্নাতকের জাল সনদ দাখিলের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

 

 

দুদকের তথ্যমতে, অভিযুক্ত কর্মকর্তারা হলেন- ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সঞ্জয় দাস (রেজি. নম্বর–০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) ও ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

 

 

মো. আক্তার হোসেন বলেন, অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই আলাদা তিনটি মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com