1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

জামায়াত ২ নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ Time View
চাটমোহর (পাবনা) প্রতিনিধি

 

পাবনার চাটমোহরে হাট-বাজার ইজারার টেন্ডার জমা দেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর দুই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এ ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদের ডাকা হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়ার শেষ দিন। একইসঙ্গে বিকেল ৩টায় জমা দেওয়া টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব তার নিজ এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলায় যান।

 

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, আমি ইউএনওর কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে। ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার জমা দিয়েছেন, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি জানতামও না। ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।

 

 

চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু বলেন, টেন্ডার জমা দেওয়ার সময় ইউএনওর কার্যালয়ে জামায়াত নেতার উপস্থিতি দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। সে সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ‌

 

 

এদিকে, এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাবনা-৩ আসনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগর।

 

 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, টেন্ডার দাখিল ও খোলা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে ঘটনা ঘটল, সেটি আমি বলতে পারছি না।

 

 

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় চাটমোহর উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদ একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com