1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদার কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুই বাল্যবিবাহ রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার  প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি সাংবাদিককে হুমকি ও হামলার অভিযোগ: ভূঞাপুর থেকে স্বাস্থ্যকর্মী ফরিদার বদলি  যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু, উদ্ধার আরও ৭ নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত 

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৩ Time View

 

 

 

পারভেজ বাঙালী ,চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রামের ফটিকছড়িতে বসতভিটা বা জমির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় ভাই মো. জাফরের ধারালো ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই জয়নাল (৩৮)।

 

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নাল স্থানীয় বাসিন্দা ইলিয়াস কোম্পানির ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। আজ ৩০ তারিখ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তা চরম আকার ধারণ করে। কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই জাফর উত্তেজিত হয়ে ছোট ভাই জয়নালের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জয়নালকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে। তিনি জানান, ঘটনার পরপরই তৎপরতা চালিয়ে অভিযুক্ত বড় ভাই মো. জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com