1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বাড়ির পেছনে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ চট্টগ্রামে বাড়তি বাস ভাড়ার প্রতিবাদ: ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে কলেজছাত্রী নিয়ে উধাও শিক্ষক, এলাকায় চাঞ্চল্য ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা: সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১ Time View

 

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে আজ সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এই কর্মসূচি পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরবাসীর অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ সময় তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

 

উপস্থিত বেশ কয়েকজন ভুক্তভোগী তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের এই জনবান্ধব উদ্যোগের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান।

 

 

উক্ত ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:

 

জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

 

জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

 

জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।

 

এ ছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক সেবাপ্রত্যাশী এই সভায় অংশ নেন।

 

 

“পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতেই নিয়মিত এই ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com