1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হলেন চৌহালীর সন্তান কামরুল

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৫ Time View

চৌহালী প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে মো. কামরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের সন্তান কামরুলের এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় চৌহালীর মানুষ আনন্দিত ও গর্বিত।

স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিতে কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা করেন, ভবিষ্যতে তিনি চৌহালীর উন্নয়ন-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর কামরুল ইসলাম ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com