1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চৌহালীতে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ Time View

 

চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের অবহেলায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়ে পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের একটি লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ছেঁড়া তার মেরামত না করেই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়। এতে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় পল্লী বিদ্যুতের কাউকেই পাওয়া যায়নি। পরবর্তীতে শতাধিক বিক্ষুব্ধ জনতা উপজেলার অভিযোগ কেন্দ্রে গেলে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে সটকে পড়েন। এ বিষয়ে জানতে চৌহালী অভিযোগ কেন্দ্রের নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

 

 

নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান বলেন, আমাদের একজন লাইনম্যান দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাকে নিয়ে আমরা ব্যস্ত আছি। তবে শিশুর মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে, সেটি তদন্তের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, প্রবল ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com