1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

চৌহালীতে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ Time View
oplus_2
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা বলেন, গত ২২ জানুয়ারি উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের মো. ওসমান আলী বাদী হয়ে  আমার নাম সহ আরও ১০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলী আদালতে একটি  মিথ্যা বানোয়াট  মামলা দায়ের করেছেন। একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একজন মামলাবাজ ব্যক্তিকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ক্বারি মায়নুল ইসলাম, সাবেক সভাপতি ইউনূস সিকদার, আনোয়ার ভিপি, যুগ্ম সম্পাদক আলমগীর টাইগার, মো. জবিউল্লাহ জবি সহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com