1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

চৌহালীতে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলিম খানের গণসংযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৬ Time View

 

সোহেল রানা ,চৌহালী প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনায়েতপুরে বেতিল বাজারে নির্বাচনি গণসংযোগ চালিয়েছেন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলিম খান।

তিনি বেলকুচি চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কনকনে শীতে ও থেমে নেই তার প্রচার প্রচারণা।

শনিবার সকালে চৌহালী উপজেলার বেতিল বাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

একইসাথে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে।

এ ধরনের কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা দেওয়া আছে। সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।

এসময় এনায়েতপুর থানার সাবেক সদস্য সচিব মন্জুর রহমান মন্জু সিকদার, এনায়েতপুর থানার সাবেক সদস্য আতাউর রহমান আতা, এমএ কাশেম, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহিরুল,লাকী মল্লিক, আনোয়ার খা, লেবু মীর সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com