1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

চৌহালীতে জামায়াতের প্রীতি সমাবেশ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৯ Time View
চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারি  বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে চৌহালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু ছাঈদ মুহাম্মাদ ছালেহ এর সভাপতিত্বে  ও সেক্রেটারি মাওঃ আবুল বাশার সমাবেশ সঞ্চালনা করেন।প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।  
এসময় টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি ও চৌহালী উপজেলা জামায়াতে যোগদানকৃত আনোয়ার হোসেন (মতিউল্লাহ্), জামায়াত নেতা মাস্টার আব্দুল হালীম, মাওঃ আব্দুল কুদ্দুস, চৌহালী  উপজেলা শিবির সভাপতি তোফায়েল আহমদ ও বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারী ছাত্রনেতা আরিয়ান ইসমাইল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি  বেলকুচি উপজেলা জামায়াতের  আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, বৈষম্যহীন,দারিদ্র ও মাদকমুক্ত একটি সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে  আল-কুরআনের বাংলাদেশ কায়েমের বিকল্প নেই। এক্ষেত্রে,নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে নৈতিক ও আদর্শের ভিত্তিতে শিবিরের ভূমিকা ও সাবেক নেতৃবৃন্দের নেতৃত্ব কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এর আগে সদ্য বিদায়ী শিবির নেতা আনোয়ার হোসেন (মতিউল্লাহ্) কে আনুষ্ঠানিক ভাবে  জামায়াতে বরণ করে নেন। জামায়াতের পরিচিতি,রিপোর্ট বই ও রুকন সিলেবাসের বই তার হাতে তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com