1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা অনুষ্ঠান ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দী মানুষের পাশে চসিক মেয়র; ত্রাণ বিতরণ ও পাশে থাকার আশ্বাস চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ সুগন্ধা নদীতে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব দাঁড়াশ ভেবে ৪ দিন বস্তাবন্দী, পরে উদ্ধার হলো প্রাণঘাতী ‘ওয়ালস ক্রেট’ চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেকশন ৯ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার, নিরাপদ স্থানে অবমুক্ত

চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

টানা ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন অলিগলিতে পানি জমে যাওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শৌচাগার ব্যবহার, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং রান্নাবান্নায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

গত বৃহস্পতিবাের দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা ৬ ঘণ্টার ভারী বর্ষণে বাড়িঘরে পানি ঢুকে পড়ে। অনেক পরিবারের রান্নাঘর ও শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। নিচু এলাকার বাসিন্দাদের কেউ কেউ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও চেষ্টা করছেন।

 

এ পরিস্থিতিতে  শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে জলাবদ্ধ ভিমরুল্লাহ মহল্লা পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি পানিবন্দী অসহায় মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজনীয় সহায়তা ও খাবার বিতরণ করেন।

 

আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৩টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অল্প সময়ে এত বেশি বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ভিমরুল্লাহ মহল্লা, নিচু আবাসিক এলাকা ও কিছু সড়কে পানি জমে মানুষের চলাচল ব্যাহত হয়।

 

ভিমরুল্লাহ এলাকা পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তাদের প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত আছি।’

 

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই প্রতিবছর একই ধরনের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com