1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মানুষের জন্য আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চান্দাইকোনা কলেজের পাশে একটি বহুতল ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান কে এম সাব্বির হোসেন সনেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

এর আগে এমপি আয়নুল হক বর্ণাঢ্য ফটকে ফিতা কেটে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। অনুষ্ঠানে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বক্তব্য দেন।

অনুষ্ঠানে এশিয়ান হসপিটালের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভূঁইয়া দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হুসনে আরা খাতুন হাসিসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল রোগীদের কথা বিবেচনায় নিয়ে এখানে উন্নতমানের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও অঙ্গীকার করা হয়।

স্থানীয়রা জানান, চান্দাইকোনায় একটি আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে। উন্নত চিকিৎসার জন্য দূরের শহরে ছুটে যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলে আশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com