1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নাসিরনগরে স্বাস্থ্য উপকেন্দ্রের বাবুর্চি এখন চিকিৎসকের ভুমিকায়, চিকিৎসা সেবা ব্যাহত যশোরে সাড়ে ৬ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩ রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন ইটভাটার তাপে পুড়েছে কৃষকের ধানক্ষেত, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ সলঙ্গায় স্ক্যাফ সিরাপসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলো র‌্যাব সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত সড়ক, দুর্ভোগে দুই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী রায়গঞ্জে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ Time View

 

 

পারভেজ আহমেদ, চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নগরীর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মো. জাফর সাদেক (৫০) গ্রেফতার হন।

গ্রেফতারকৃত জাফর সাদেকের পিতার নাম মো. আব্দুর শুক্কুর। তিনি নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার ২ নম্বর চুরিয়ালটুলি লেইনের বাসিন্দা।

পুলিশ জানায়, জাফর সাদেক ফেনী মডেল থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ২০১৩ সালের ২৭ এপ্রিল দায়ের হওয়া ওই মামলায় (মামলা নং-৪৪) আদালত তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। যার প্রসেস নম্বর ১২৮/২৬ ও ৪৭১/২৬।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com