1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল: পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯০ Time View

 

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

 

 

চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারের ওই মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আজ শুক্রবার (১৫ মে) নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

 

পুলিশের তথ্যমতে, গত ১৪ মে (বৃহস্পতিবার) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে মিছিল বের করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি কাঠের লাঠি ও ১৫টি ইটের টুকরো উদ্ধার করেছে।

 

 

ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের প্রোফাইল বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

 

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রবাজি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

 

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com