1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩ পরিত্যক্ত কূপে মৃত্যুফাঁদ: ছাগল বাঁচাতে গিয়ে নিভে গেল চারটি প্রাণ তারাগঞ্জে পাট ক্ষেত দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করা হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ Time View

 

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

চট্টগ্রাম নগরীকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা হবে।

 

মঙ্গলবার সকালে নগরীর রসুলবাগ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। বর্ষা মৌসুমের আগে নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে চসিকের বিশেষ খাল খনন অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়। মেয়রের সরাসরি তত্ত্বাবধানে একই দিনে নগরীর চারটি গুরুত্বপূর্ণ খালের খনন ও ময়লা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

মেয়র জানান, সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের পাশাপাশি চসিক নিজ উদ্যোগে ৩৭ থেকে ৪০টি খাল পরিষ্কার ও পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছে। প্রথম ধাপে গোলজার খালসহ চারটি খালের খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৩৬ নম্বর ওয়ার্ডের গোসাইলডাঙ্গা, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদের নাসির খাল এবং ৩৭ নম্বর হালিশহর বন্দর এলাকার বড় খাল পরিষ্কার করা হবে। প্রতিটি খাল সম্পূর্ণ পরিষ্কার করতে কাজের পরিধি অনুযায়ী ১৫ দিন থেকে এক মাস কিংবা তারও বেশি সময় লাগতে পারে বলে তিনি জানান।

 

কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, প্রতিটি খালের খনন কার্যক্রম শুরুর আগে এবং শেষ হওয়ার পর ছবি ও প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কাজের মান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

 

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “বিগত কয়েক বছরের কাজের ফলে নগরীর প্রায় ৭০ শতাংশ জলাবদ্ধতা কমেছে। অবশিষ্ট সমস্যা সমাধানে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে জনগণের সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়া সম্ভব নয়।” তিনি নগরবাসীকে খালে বর্জ্য না ফেলার আহ্বান জানান।

 

খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com