1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

ঘোড়াঘাটে ৪ চাঁদাবাজকে আটক করলো সেনাবাহিনী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৭৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে চার চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরু হাট সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) তাঁরা তিনজন উপজেলার নূরপুর এলাকার এবং আজাহার আলী (৫৪) ভাতছালা গ্রামের।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। তিনি জানান,আটক চার জন দুইটি শ্রমিক সংগঠনের সদস্য। তাঁরা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা উত্তোলন করছিলো। তাঁরা অনেক দিন থেকে এই ধরনের কর্মকান্ড চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এরি ধারাবাহিকতায় আজ সোমবার উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার গরুর হাটে চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের ঘোড়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com