1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

ঘোড়াঘাটে সেনাবাহিনীর চেকপোস্টে ৪৮ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কের হাটপাড়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকাল ৪টা থেকে ৬ টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনাজপুর ট্রাফিক বিভাগ এ যৌথ অভিযান চালায়। এসময় ১০ টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোসবাস,প্রাইভেটকার থামিয়ে ভেতর-বাইরে তল্লাশি ও গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা চেক করা হয়। অভিযানে রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স,হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঘোড়াঘাট সেনাক্যাম্প ও ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর মো.আব্দুল আহাদ,ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন ও দিনাজপুর ট্রাফিক বিভাগের টি.এস.আই আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।
চেকপোস্টে শেষে ঘোড়াঘাট সেনাক্যাম্পের কমান্ডার মেজর মো.আব্দুল আহাদ বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্টসহ চেকপোস্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com