1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

ঘোড়াঘাটে র‍্যাব-পুলিশের অভিযানে ডাকাত ‘হেলাল’ গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১০ Time View

মনোয়ার :ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট থানার ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন (২৮) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ মে) রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল উদ্দিন জয়পুরহাট জেলার কালাই উপজেলার জগডুম্বর এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করছেন।

ওসি জানান, ডাকাতির প্রস্তুতি কালে এগিয়ে আসছিলো একটি গাড়ি। গাড়িটির গতিরোধ করে ডাকাতের দল। গাড়ির ভীতরে বসা ছিল পুলিশ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাতরা। গত ২৭ এপ্রিল হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে পুলিশ এবং সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। তারপর থেকেই পলাতক ডাকাতদের খুজতে থাকে পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও ‌রাজশাহী র‍্যাব-৫ জয়পুরহাট সিপিসি-৩ এর সহযোগিতায় রাতভর অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার আসামি হেলাল উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিকে আজ সোমবার দুপুরে  আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com