1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় বাংলাদেশ সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন রংপুরে সিজারের পর পেটে  গজ রেখে সেলাইয়ের অভিযোগ সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে,দেশে মবের সংস্কৃতি দেখলাম : সংসদে রুমিন ফারহানা ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি,চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি সংরক্ষিত আসনেও মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করল সেনাবাহিনী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২০ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসহায়, গরীব-দুস্থ ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ মে) বিকালে পৌরশহরের ওসমানপুর সেনা ক্যাম্পে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পটি ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় রংপুর এরিয়ার কর্তৃক অনুষ্ঠিত হয়। মেডিকেল টিমের নেতৃত্ব দেন ২৫ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মদ।

সেনা মেডিকেল ক্যাম্পটিতে ৫০০ জনেরও বেশি শিশু, নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি ২০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সকল ত্রাণ সামগ্রী এর মধ্যে চাল, আটা, চিনিসহ অন্যান্য নিত্যপ্রোয়জনীয় খাদ্য সামগ্রী ছিল।

উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হাসান, মেজর ডা. মোস্তাফিজ, মেজর ডা.আতাউর রহমান, ক্যাম্প কমান্ডার মেজর ফারাবী, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও স্থানীয় অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com