1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পালশা ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাইহান ওমরপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

শিশুটির মা জানায়, রবিবার সকালে তিনি বাড়ির উঠানে চুলা তৈরি করছিলেন। সেসময় পাশেই খেলা করছিল তার শিশু সন্তান। এসময় তার অলক্ষ্যে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে পড়ে যায় শিশু রাইহান। খোঁজাখুঁজি পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। পরে নিজেই রাইহানের মৃত দেহ পুকুরের পানি থেকে উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com