1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ‎৪৯ বিজিবির অভিযানে যশোরে প্রায় আড়াই কোটি টাকার ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১

ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে খামারে দেওয়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) রাত ৮ টার দিকে বাড়ির পাশে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক ফা়ঁদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশুটি ওই এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে এলাকার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখাপড়া করতো।

শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চারপাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন। গতকাল রোববার বিকাল অনুমান ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সেসময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন মিলে খামারের পাশে আমগাছের আম কুড়াতে যায়। সাথে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা। পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে আমার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

শিশুটির চাচী লাকী বেগম জানান, বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পরও যখন হাবিবা বাড়িতে ফিরছিলো না। তখন আমরা সবাই মেয়েকে খুঁজাখুঁজি করতে থাকি। রাত ৮ টার দিকে মাহাফুজার রহমানের হাঁসের খামারে দেওয়া বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে ভাতিজিকে পড়ে থাকতে দেখতে পাই। পরে আমার চিৎকারে পরিবারের লোকজন এসে হাবিবাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খামারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎ স্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে। পরে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com