1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে দুই কসাইয়ের বিরুদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি ওই দুই কসাইকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটে।

ওই দুই কসাই হলেন, উপজেলার মসলিশপুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে সুমন মিয়া(৩২)। অপরজন পৌরশহরের রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(৩৬)।

স্থানীয় লোকজন জানান, ওই দুইজন দীর্ঘদিন ধরে গরু কিনে জবাই করে বাজারে মাংস বিক্রি করে আসছেন। এই দিন একটি অসুস্থ গরু কিনে নেন তারা। পরে গরুটি জবাই করে সেই মাংস ভ্যানে করে রাণীগঞ্জ বাজারে বিক্রি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে এলাকাবাসী জানতে পেরে ওই দুইজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। একপর্যায়ে ক্রেতা ও জনসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জনতা ওই দুই কসাইকে ঘেরাও করে এ ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয় পশু সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা মাংস মাটির নীচে পুঁতে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com