1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয় নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী কালিয়াকৈরে অস্ত্রসহ আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার মাত্র ৩ কিলোমিটারের জন্য ৩০ কিলোমিটার ঘুরপথ চন্দ্রা ত্রিমোড়ে অনলাইন টিকিটের নামে প্রতারণা: সংঘবদ্ধ দালাল চক্রের দৌরাত্ম্যে বিপাকে যাত্রীরা মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: হুইপ অপু ফেসবুকের প্রেম থেকে পরিণয়: নেত্রকোনার তরুণীকে বিয়ে করতে চীন থেকে এসে ইসলাম গ্রহণ যুবকের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় বাছাই করে ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, তবে সংকট সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ড কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণ বিদেশি প্রকৌশলীরা সমাধানে কাজ করছেন।’

 

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

 

 

 

 

গ্যাসের সমসাময়িক সমস্যার কথা তুলে ধরে ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘শনিবার (০১ আগস্ট) থেকে সমস্যা কিছুটা কাটবে। বাকি সমস্যা কাটবে আগামী ১০ আগস্ট। গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে সংকট সমাধানে সরকার যথেষ্ট আন্তরিক।’

 

 

তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।’

 

 

 

 

 

জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাস সংকটের কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিল পরিশোধ উদারভাবে দেখার চেষ্টা হচ্ছে। ব্লক অ্যাকাউন্টে নিয়ে পরে কিস্তিতে পরিশোধ করতে পারেন। সে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

 

‘কারাগারে অনুসন্ধান’ প্রকাশনা উৎসব / শুধু শাস্তি দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়, প্রয়োজন সমাজব্যবস্থার পরিবর্তন: সিরাজুল ইসলাম

 

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরের সমস্যা বর্তমান সরকারের মাত্র ৬ মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। দেশের অভ্যন্তরে গ্যাস উত্তোলনের চেষ্টা না করে এলএনজি আমদানিনির্ভর করে তোলা হয়েছে দেশকে। তবে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।’

 

 

সূত্র : দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com