1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

 

বগুড়া ব্যুরো

বগুড়ার সোনাতলায় গৃহবধূর গোসলের মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে মামা-ভাগ্নেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের ফেরদৌস আলম (২৭) এবং তার মামা আবুল কালাম আজাদ (৪৫)।

 

পুলিশ জানায় দুদিন আগে বৃহস্পতিবার ওই গ্রামের এক গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পাশের বাড়ির প্রতিবেশী ফেরদৌস আলম গোপনে সেই গোসলের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ফেরদৌসের মামা আবুল কালাম আজাদ (৪৫)সহ তার সহযোগীরা শয়ন ঘরের দরজায় পাহারায় ছিল। এ বিষয়ে ওই গৃহবধূ শুক্রবার বাদী হয়ে সোনাতলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ফেরদৌস আলম ও মামা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com