1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে কলেজছাত্রী নিয়ে উধাও শিক্ষক, এলাকায় চাঞ্চল্য ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ১০কোটি টাকার রাস্তার মাঝে খুঁটি : ঝুঁকিতে পথচারী এক রাতে ৫ গরু চুরি, চোর আতঙ্কে গোয়াল ঘর পাহারা  আলোচিত শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার

গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯ Time View

 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আসন্ন গণশুনানিকে সামনে রেখে গাইবান্ধায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মুশফিকুর রহমান দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয় আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের পাবলিক লাইব্রেরির সামনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মোট তিনটি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

এছাড়া সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

গণশুনানিতে যেন ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারেন সে লক্ষ্যে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে গণমাধ্যমকর্মীরা দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যমান দুর্নীতির বিষয়গুলো মৌখিকভাবে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলেও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com