1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গোপনে বিয়ে করায় বন্ধুর বিরুদ্ধে মহাসড়কে ‘বিক্ষোভ’, শেষে শুভকামনা রাত পোহালেই চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল রায়গঞ্জে ভাঙনের ঝুঁকিতে বাঐখোলা গ্রামের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ! সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাধা-ষড়যন্ত্র পেরিয়ে ধান ঘরে, উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা মাত্র একটি ওষুধেই বেঁচে যেতেন ম্যারাডোনা, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির মুখে মৎস্য চাষী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

 

 

আশরাফুল ইসলাম আকন্দ,গাইবান্ধা প্রতিনিধি 

 

 

গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় বিপুল পরিমাণ মাছ মারা যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মৎস্য চাষী।

ভুক্তভোগী মৎস্য চাষী মো. আশরাফুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাছ চাষ করে আসছেন। তার অভিযোগ, কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে। পরে সকালে পুকুরের মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়।

তিনি দাবি করেন, ঘটনায় তার প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের ক্ষতি হয়েছে। এতে তিনি আর্থিকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন। এছাড়া পচে যাওয়া মাছের দুর্গন্ধে স্থানীয় পরিবেশেরও সমস্যা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুর্গন্ধের কারণে আশপাশের মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আশরাফুল ইসলামের চাচা আব্দুল মিয়া বলেন, “অনেক পরিশ্রম করে মাছ চাষ করা হয়েছিল। এ ঘটনায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।” তিনি দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com