
আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সোহাগ।
যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
এ সময় পুলিশ সুপার নবাগত সহকারী পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত সহকারী পুলিশ সুপার মোঃ সোহানুর রহমান সোহাগের যোগদানের মাধ্যমে গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।