1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র সাদাত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

 

 

আশরাফুল ইসলাম,গাইবান্ধা( রংপুর) প্রতিনিধি 

 

গাইবান্ধা উপজেলার ৯ নং খোলাহাটী ইউনিয়নের ভেড়া মারা ব্রিজ সংলগ্ন মোল্লাবাজার এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সাদাত (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সাদাত গাইবান্ধা শহরের সুন্দর জাহান মোড় এলাকার বাসিন্দা এবং এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে সাদাতসহ কয়েকজন বন্ধু নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ সাদাত পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনার সময় উপস্থিত রিয়াদ (পিতা: সহির, গ্রাম: মিয়া পাড়া), মো. তন্ময় (পিতা: রাফিউল আলম, গ্রাম: কলেজ পাড়া) এবং রিশাদ মিয়া (পিতা: আশরাফুল, গ্রাম: পুলবন্দী) জানান, তারা সাদাতকে পানিতে ডুবে যেতে দেখেন, কিন্তু দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ সাদাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com