1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন: রায়গঞ্জে শাহীন শ‌ওকত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সভাস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয় চারপাশ। দলীয় স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বর।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, দেশের জনগণ ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি দাবি করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের কণ্ঠস্বর নিরাপদ করা সম্ভব নয়।

নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট  ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে গণসংযোগ জোরদারের নির্দেশ দেন।

 

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন শওকত। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি রাজপথে রয়েছে। এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত কথা।”গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন  উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নিরলসভাবে কাজ করছে। রায়গঞ্জবাসীর সমর্থনে ভিপি আয়নুল হক বিজয়ী হবেন।” দলীয় প্রার্থীর বিজয়ের মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে। তাদের দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তারা উল্লেখ করেন।

জনসভায় জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি রুহি আফজাল, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম খানসহ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি বড় ধরনের শক্তি প্রদর্শনীতে রূপ নেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com