1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

খুনি হাসিনার দেশেথাকা দোসররা এখনো ষড়যন্ত্র করছে: ছাত্রদলের সভাপতি রাকিব

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও দেশেথাকা তার দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রদলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন সব সময় প্রস্তুত রয়েছে।

রবিবার ৩রা নভেম্বর রাতে রাণীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজিত রাণীনগর বিএনপির মোড় নামক স্থানে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। এ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী, পেটুয়া বাহিনীরা ছাত্রদলসহ বিএনপি’র প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। এর বিচার এ দেশের মাটিতেই হবে।

তিনি আরো বলেন, নওগাঁ জেলার মাটি বিএনপির ঘাঁটি। তা আপনারা রাণীনগর উপজেলার নেতাকর্মীরা বিগত আন্দোলন সংগ্রামে প্রমাণ করেছেন।

সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল যৌথভাবে কাজ করবেন। আপনাদের নীতি আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিবেন। জনগনের ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।

রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেনের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নওশাদুজ্জান নওশাদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com