1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে ‘এমটি নিনেমিয়া’

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদির স্থানীয় সময় রাত তিনটায় (বাংলাদেশের সকাল ৬টা) জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে।

ইস্টার্ন রিফাইনারির সুত্রে জানা যায়,
ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ১২ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে আশাকরি।

ইতোমধ্যে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট গত ১২ ফেব্রুয়ারি রাত থেকে বন্ধ রয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এক লাখ টন অপরিশোধিত তেল বোঝাই করা ‘নর্ডিক পোলক্স’ জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের ছাড়পত্রের অপেক্ষায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নিলেও শেষপর্যন্ত তা দৃশ্যমাণ হয়নি।

বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এরমধ্যে ৯২ শতাংশ আমদানি করে চাহিদা মেটাতে হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। অবশিষ্ট ৮ শতাংশ স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। সরবরাহকৃত জ্বালানির মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল।

দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি।

প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে, প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায় এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com