1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

কৌশলে সম্পত্তি লিখে নিয়েছে ২ ছেলে,মা বাবার- মানবতার জীবনযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৩ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

কৌশলে বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন দুই ছেলে।

শুধু তাই নয়, পেটের তাগিদে অসহায় বৃদ্ধ দম্পতিকে অন্যর বাড়িতে কাজ করতে হয়েছে । এই কষ্ট সহ্য করতে না পেরে ছাড়তে হয়েছে সেই বাড়ি। পুকুরে পারে শাড়ি আর টিন দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

মঙ্গলবার (১ জুলাই ) রাত ৯ টার দিকে সরেজমিনে বৃদ্ধ সানোয়ার হোসেন মন্ডল (৬৭) ও মতি জাহান (৪৮) কষ্টময় জীবনযাপনের এ দৃশ্য চোখে পড়ে।

তারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন কুসুম্বি এলাকার বাসিন্দা।

সম্পত্তি লিখে নিয়ে বড় ছেলে মোক্তার আলী মন্ডল ও ছোট ছেলে মানিক মন্ডল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃদ্ধ মা বাবা বলেন, দুই ছেলে নিয়েই ছিল আমাদের সংসার। আমার স্বামী সহজ-সরল। সেই সরলতার সুযোগ নিয়ে কৌশলে শেষ সম্বলের জমি জমা দুই ছেলে মোক্তার মন্ডল ও মানিক মন্ডল তাদের নামে লিখে নিয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, সম্পত্তি লিখে নেওয়ার পর যখন ছেলেদের সঙ্গেই তাদের ঘরে থাকতে হয়েছে। সে-সময় প্রায়ই না খেয়েও থেকেছি। পেটের তাগিদে রাস্তায় রাস্তায় কাজ করেছি। এইসব কষ্ট সহ্য করতে না পেরেই বাড়ি ছেড়ে এখন বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছি।

কীভাবে সম্পত্তি লিখে নিল ছেলেরা, প্রশ্নে ভুক্তভোগী সানোয়ার হোসেন মন্ডল জানান, দুই ছেলে তার টিপসই চাইলে তিনি তা দিয়ে দেন। এরপর দুই ছেলে মিলে যা শিখিয়েছে তাই বলেছেন। এভাবেই যে সম্পত্তি তারা নিজেদের নামে লিখে নিয়েছে তিনি বুঝতেই পারেননি।

অভিযুক্ত বড় ছেলে মোক্তার আলী মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বলেন,বাবা-মায়ের সব অভিযোগই মিথ্যা। বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে জায়গা লিখে দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু জানান, দুই ছেলে মিলে তাদের বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার ঘটনাটি সত্যি। আমি দুই ছেলেকে অনেকবার বলেছি। কিন্তু তারা কিছুই শুনেনি। তার দুই ছেলে খুবই খারাপ।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান,  এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও দায়ের করেনি। তবে আমি খোঁজে নিচ্ছি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com